সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী এবারের প্রক্রিয়ায় চারটি পদে সর্বমোট ১৫৬ জনকে নিয়োগ দেয়া হবে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বিভিন্ন দৈনিক পত্রিকাতে প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম। আগ্রহীরা চাইলে বিজ্ঞপ্তিটি দেখে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন উল্লিখিত পদগুলোতে। প্রকৃত বাংলাদেশিদের আবেদন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। আবেদনের বিস্তারিত নিয়ে
লিখেছেন তরিকুল ইসলাম
আবেদনের পদসমূহ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এবারের প্রক্রিয়ায় ড্রাইভার পদে ১৪৪জন, ইঞ্জিন ড্রাইভার পদে ৪ জন, মাস্টার ড্রাইভার পদে ৪ জন, স্পিডবোট ড্রাইভার পদে ৪জনসহ সর্বমোট ১৫৬ জনকে নিয়োগ দেয়া হবে।
আবেদনের যোগ্যতা
উল্লিখিত পদগুলোতে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই প্রকৃত বাংলাদেশি নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারীকে যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম আষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন অথবা সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সব পদে আবেদনের জন্য ১ ডিসেম্বর, ২০১৮ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ হতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
বেতনসীমা
চারটি পদের জন্য জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ২৩,৪৯০ টাকা (১৫তম গ্রেড) বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে কম্পিউটার কম্পোজ করে প্রার্থীর নিজ হাতে স্বাক্ষরসহ আবেদনপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে। আবেদনপত্রের নমুনা পাওয়া যাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ওয়েবসাইট http://fireservice.gov.bd থেকে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
সময়সীমা
ঢাকা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের জন্য আগামী ১১ জানুয়ারি, ২০১৯ এবং খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের জন্য আগামী ১২ জানুয়ারি, ২০১৯ তারিখ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় সকাল ৮টার মধ্যে উপস্থিত হতে হবে।
