গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কুমিল্লা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে বুড়িচং উপজেলা জয়ী হয়েছে। লাকসামের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গতকালকের খেলাটিতে বুড়িচং উপজেলা টাইব্রেকারে ৭-৬ গোলে কুমিল্লা সিটি করপোরেশন দলকে পরাজিত করে। নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত ছিল খেলাটি। আজ শুক্রবার একই ভেন্যুতে প্রথম কোয়ার্টার ফাইনালে চৌদ্দগ্রাম উপজেলা দল ও কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল মুখোমুখি হবে।
