সবুজ বন বনানীতে প্রকৃতির সঙ্গে মিশে থাকে হরিণ। চলাফেরায় থাকে না বাধা। যেদিকে চোখ যায় ছুটে বেড়ায় প্রকৃতির এ সন্তান। এখানে নেই সবুজের সমারোহ। শুধুই কঠিন ইট কাঠ। সীমাবদ্ধ চলাফেরা। তার ওপর ‘আপনা মাংসে হরিণা বৈরী’র মতো উটকো ঝামেলা গায়ে লেগে থাকা উকুন। এসব খাবার জন্য উড়ে আসে কাক। উকুন তুলে নেবার সময় ধারালো ঠোঁট দিয়ে ঠোকর দিলে ব্যথায় কুঁকড়ে ওঠে হরিণগুলো। সামান্য সরে দাঁড়ায় কিন্তু নিস্তার নেই মোটেও। মানুষ হলে এন্তার অভিযোগ উঠত। হয়তো কাক তাড়াবার ব্যবস্থাও হতো। এ অবস্থা মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানার। ছবি তুলেছেন আবদুল গনি।
