ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নানী-নাতীর মৃত্যু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৬

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার বকশিয়া নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নানী ও নাতীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- তালা উপজেলার তৈলকুপি গ্রামের আব্দুল আলিমের পুত্র সায়াদ (১০) এবং তার নানী কেশবপুরের ভগতি গ্রামে সামাদ মোড়লের স্ত্রী ফরিদা বেগম (৫৫)। আহত হন সায়াদের নানা সামাদ মোড়ল। তাকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় তালা উপজেলার তৈলকুপি গ্রাম থেকে স্ত্রী ও নাতী সায়াদকে নিয়ে কেশবপুরের দিকে যাচ্ছিলেন সামাদ মোড়ল। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বকশিয়া নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান তার স্ত্রী ও নাতী। গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক ওমর আলী। পাটকেলঘাটা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম রেজা হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: বাংলাদেশের ভূখণ্ড সন্ত্রাসী-জঙ্গি গোষ্ঠীর অভয়ারণ্য হবে না: শেখ হাসিনা

ইত্তেফাক/এমআই