‘পোস্টার ৭১’
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন টিভি চ্যানেলের আয়োজনে রয়েছে বিশেষ এই দিবসের ছোঁয়া। বাংলাভিশনের পর্দায় আজ রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে নাটক ‘পোস্টার ৭১’। চারুকলায় পড়া নিম্ন-মধ্যবিত্ত পরিবারের একজন চাকরিহীন হতাশ যুবক ফারহান। যে দেশকে ভালোবাসে মায়ের মতো। অন্যদিকে আবৃত্তি ও থিয়েটার সংগঠক নাবিলা। তাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই নাটকটি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নাটকটি নির্মাণ করেছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছে নির্মাতা নিজেই। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও নাবিলা ইসলাম।
‘বিজয়ের কথা’
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ‘বিজয়ের কথা’ বাংলাভিশনে প্রচার হবে আজ বিকেল ৫টা ২০ মিনিটে। বরেণ্য মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর কথা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ এই অনুষ্ঠান বিজয়ের কথা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর এ কে আজাদ চৌধুরী, সাবেক ভিসি, ঢাবি ও সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং রবিউল আফতাব, শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক আনোয়ার পাশার সন্তান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শিমুল মুস্তাফা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।
প্রামাণ্যচিত্র ‘বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’
দীপ্ত টিভিতে দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার বিশেষ প্রামাণ্যচিত্র ‘বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’। বুদ্ধিজীবীদের, যারা ছিলেন স্বাধীন বাংলাদেশের নানামাত্রিক কারিগর। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে মিরপুর এবং রায়েরবাজারে যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ তৈরি হয়েছে সেই স্মৃতিসৌধের নির্মাণ কাহিনিকে আলোকপাত করে দীপ্ত টিভির প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ প্রামাণ্যচিত্র ‘বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কিশোর খন্দকার।
‘মেঘ ভাঙা রোদ’
দুই বছর পর আবারো নাটক লিখলেন নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক। নাটকটির শিরোনাম ‘মেঘ ভাঙা রোদ’।
আজ নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। এটি প্রযোজনা করছেন আফরোজা আক্তার এবং অভিনয় করেছেন তানভিন সুইটি, দীপা খন্দকার প্রমুখ।
