সয়াবিনের বৈশ্বিক উত্পাদন কমার পূর্বাভাস

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২০:১৯

ুচলতি বছর জুড়ে বিশ্বের প্রধান সয়াবিন উত্পাদনকারী দেশগুলোয় প্রতিকূল আবহাওয়ার কারণে আগামীদিনে এর উত্পাদন কমতে পারে। ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল (আইজিসি) এ পূর্বাভাস দিয়েছে।    তথ্য অনুযায়ী, ২০১৯-২০ মৌসুমে সয়াবিনের বৈশ্বিক উত্পাদন দাঁড়াতে পারে ৩৪ কোটি ১০ লাখ টনে; যা আগের মৌসুমের তুলনায় ১ কোটি       ৮০ লাখ টন কম। মূলত পণ্যটির অন্যতম শীর্ষ উত্পাদনকারী দেশ যুক্তরাষ্ট্রে ফলন কমে আসার কারণেই বৈশ্বিক উত্পাদনে মন্দা ভাব বজায়   থাকতে পারে।