সেন্টমার্টিনের রেস্টুরেন্টগুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়। পর্যটকদের কাছে অতিরিক্ত টাকা আদায় ও বাসি খাবার খাওয়ানোর অভিযোগ ছিল ভুক্তভোগীদের।
শুক্রবার দুপুর ১২টায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে সেন্টমার্টিনের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় ৫টি খাবার হোটেল এবং রেস্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সেন্টমার্টিন ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান।
আরও পড়ুন: ‘সংসারে চালাতে নয়, পতাকা হাতে ঘুরি দেশপ্রেম বিলাতে’
উল্লেখ্য, এই দ্বীপের কিছু হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায়ী দীর্ঘদিন ধরে খোলা পরিবেশে খাবার বিক্রির পাশাপাশি পর্যটকদের কাছে ‘গলাকাটা’ বাণিজ্য চালিয়ে আসছিলেন। দৈনিক ইত্তেফাক এই সংক্রান্ত সংবাদ পরিবেশন করলে প্রশাসনের নজরে আসে। পরে এই অভিযান চালানো হয়।
ইত্তেফাক/এসি
