কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে খবর প্রকাশের প্রতিবাদে দৈনিক সংগ্রাম পত্রিকা পুড়িয়েছে ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
শুক্রবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার ‘শহীদ আবদুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ’ শিরোনামে সংবাদ প্রচার করে দৈনিক সংগ্রাম।
আরও পড়ুন: কাদের মোল্লাকে শহীদ আখ্যা: দৈনিক সংগ্রাম পত্রিকার অফিস ঘেরাও, ভাংচুর
ছাত্রলীগ নেতা ইফতেখার আহমেদ চৌধুরী সজিব বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াতের নেতা কাদের মোল্লাকে শহীদ হিসেবে আখ্যা দিয়ে দৈনিক সংগ্রাম আমাদের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করেছে। যাকে কসাই উপাধি দেওয়া হয়েছে সেরকম একজন মানুষকে শহীদ হিসেবে আখ্যায়িত করার মাধ্যমে আমরা মনে করি এই পত্রিকা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে। তাই আমরা দাবি জানাচ্ছি, প্রশাসন যেন এ পত্রিকার সম্পাদক, রিপোর্টারসহ যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
ইত্তেফাক/এসি
