কেশবপুর (যশোর) সংবাদদাতা
কেশবপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় ইজিবাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম কুশ নন্দি (৪)। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, উপজেলার চিংড়া গ্রামের উজ্জল নন্দির ছেলে কুশ নন্দি চিংড়া-সাগরদাঁড়ি সড়কের মালোপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় সাগরদাঁড়িগামী একটি দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী উদ্ধার করে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। কেশবপুর থানার ওসি মো. আবু সাঈদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
