রঙ্গরস
ফুটপাথে দাঁড়িয়ে ওষুধ বিক্রি করছে এক কবিরাজ। তাকে ঘিরে আছে অনেক লোক।
: এই যে দেখুন, এই সেই মহৌষধ। আজ তিরিশ বছর ধরে এই ওষুধ আমি বিক্রি করছি, আজ পর্যন্ত কেউ কোনোদিন একটা অভিযোগও করেনি, এ থেকে কী প্রমাণিত হয়?
: প্রমাণিত হয় যে মৃতরা কথা বলতে পারে না।
: ডাক্তার সাহেব, দয়া করে একটু তাড়াতাড়ি আসুন। মাই হাজব্যান্ড হ্যাজ আ ডেডফুল টেমপেরেচার।
: কত ডিগ্রি?
: এক শ তিরিশ ডিগ্রি।
: আপনি এখনো বসে আছেন, তাড়াতাড়ি ফায়ার ব্রিগেডে খবর দিন।
