চৌগাছায় পরোয়ানাভুক্ত পাঁচ আসামিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:২৯

চৌগাছা (যশোর) সংবাদদাতা

 চৌগাছায় এক মাদক ব্যবসায়ীসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। এছাড়া শুক্রবার দুপুরে চৌগাছা থানার এ এস আই সাইদুল ইসলাম অভিযান চালিয়ে পুড়াপাড়া এলাকা থেকে টিপু ওরফে সাদি নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তার ব্যাগ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।