আয়ারল্যান্ডে অদ্ভুত কারণে তাণ্ডব চালাচ্ছে ৮০ হাজার ভেড়া!

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:৩২

আয়ারল্যান্ডের রিঙ্গাস্কিডি এলাকার একটি জলাশয়ে নিয়মিত পানি খেতে আসে একপাল ভেড়াসহ কয়েক শত গবাদি পশু। সম্প্রতি দুর্ঘটনাবশত ঐ এলাকার একটি ওষুধ কারখানার ভায়াগ্রা তৈরির কয়েক টন ভেষজ উপাদান পড়ে যায় ঐ জলাশয়ের পানিতে। প্রায় ৮০ হাজার ভেড়া ঐ জলাশয়ের পানি খাওয়ার পর থেকেই অস্বাভাবিক আচরণ শুরু করেছে।

বিগত এক সপ্তাহ ধরে যৌন মিলনের ক্ষেত্রে অতিসক্রিয় হয়ে ওঠায় ভেড়াগুলোকে নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে খামারের মেষপালকদের। জানা গেছে, ঐ এলাকায় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ‘ফাইজার’-এর একটি কারখানা (প্ল্যান্ট) রয়েছে।