বিজয় দিবস উপলক্ষ্যে জেপির দুই দিনের কর্মসূচি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:৫৭

বিশেষ প্রতিনিধি

জাতীয় পার্টি-জেপি যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকাল সাড়ে ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ জেপির সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও মুক্তিযুদ্ধে বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন। ১৯ ডিসেম্বর বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে ‘জহুর হোসেন চৌধুরী’ হলে ‘মহান বিজয় দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। আলোচনা সভায় বক্তব্য রাখবেন বরেণ্য রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাগণ ।

জাতীয় পার্টি-জেপি সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম নেতাকর্মীদের কেন্দ্রের অনুরূপ জেপির সকল শাখাকে কর্মসূচি গ্রহণ করে যথাযোগ্য মর্যাদায় সুমহান বিজয় দিবস পালন করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঢাকাস্থ সকল নেতৃবৃন্দকে জাতীয় পার্টি-জেপির সকল কর্মসূচি সফল করার লক্ষ্যে নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।