ভবন থেকে পড়ে এসি টেকনিশিয়ান নিহত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

রমনা এলাকায় বেইলী রোডের একটি বাড়িতে এসি লাগানোর সময় পড়ে গিয়ে বিমল সরকার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।  সকাল ১০টার দিকে ভবন থেকে পড়ে গুরুতর আহত হন বিমল। বিমল কেরানীগঞ্জের কালিন্দী এলাকার সুভাস সরকারের ছেলে। তিনি পল্টন এলাকার একটি দোকানে এসি টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। বিমলের সহকর্মী ইব্রাহীম জানান, তারা বেইলী রোডে অফিসার্স ক্লাবের পাশে একটি ভবনের চার তলায় বাইরের দিকে এসি লাগাচ্ছিলেন। অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে বিমল গুরুতর আহত হন।