শোক সংবাদ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:০১

পুলিন পাল

দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম অফিসের কম্পিউটার অপারেটর এস প্রকাশ পালের পিতা পুলিন পাল (৭৫) গতকাল শুক্রবার নগরীর চকবাজারস্থ বাসায় পরলোকগমন করেন। তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি তিন কন্যা ও দুই পুত্র রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার শ্রীপুর পালপাড়ায় পারিবারিক শ্মশানে প্রয়াতের দাহকার্য সম্পন্ন হয়। পুলিন পালের মৃত্যুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চসিক মেয়র আ জ ম নাছিরউদ্দীনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

জিসিসি কাউন্সিলর পাঞ্জর আলী

গাজীপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. পাঞ্জর আলী (৭০) শুক্রবার বিকালে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যানসার রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। আজ শনিবার বেলা ১১টায় জানাজা শেষে তাকে জাঝর এলাকার পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে মরহুমের জ্যেষ্ঠ ছেলে রফিকুল ইসলাম জানিয়েছেন। তার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।