বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সমঝোতার আভাস

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:৩৫

দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য যুদ্ধের অবসানে একটি বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সমঝোতার আভাস পাওয়া গেছে। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনের সরকারি কর্মকর্তারা দুই দেশের মধ্যে প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তির বিষয়ে সমঝোতার কথা জানিয়েছেন। এর আওতায় চীনা পণ্যে আরোপিত শুল্কের পরিমাণ কমিয়ে আনবে যুক্তরাষ্ট্র। বারবার সমঝোতার চেষ্টা করলেও মার্কিন কৃষি পণ্য চীনের ক্রয় নিয়ে আটকে যাচ্ছিল। তবে চীন সেই কৃষিপণ্য কিনতে সম্মত হয়েছে কিনা বা কী পরিমাণ ক্রয়ে সম্মত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে এর বিনিময়ে যুক্তরাষ্ট্র চীনের ১২ হাজার কোটি ডলার মূল্যমানের পণ্য আমদানিতে আরোপিত শুল্কের পরিমাণ কমিয়ে সাড়ে ৭ শতাংশে নিয়ে আসবে বলে জানানো হয়েছে। -রয়টার্স