গাংনীতে শুক্রবার রাতে ১৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কেউ আটক না হলেও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
৪৭ বিজিবি ব্যাটালিনের ভারপ্রাপ্ত অধিনায়ক আবু বিন ফয়সাল জানান, উপজেলার সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের রিফুজি পাড়া এলাকায় পাচার করার জন্য ফেনসিডিল মজুদ করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সহড়াতলা ক্যাম্পের নায়েক সুবেদার জাকির হোসেন নেতৃত্বে এক দল বিজিবি ফেনসিডিলগুলো উদ্ধার করে।
ইত্তেফাক/আরকেজি
