পূর্বধলা স্টেশন বাজারে আগুনে পুড়ল ১৩ দোকান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১২:০৫

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের স্টেশন বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে আগুনের এই ঘটনা ঘটে।

আগুনে দুটি ফার্মেসি, তিনটি কাপড়ের দোকান, একটি ইলেকট্রনিক ও মেশিনারি দোকান, একটি কীটনাশকের দোকান,একটি গ্যাস সিলিন্ডার, বিকাশের দোকান, একটি লেপ-তোষপের দোকানসহ আরো দুটি দোকান পুড়ে গেছে।

দোকান মালিকরা জানান, আগুনে তাদের নগদ টাকা ও মালামালসহ প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরো পড়ুন: টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ আটক ২ ইয়াবা কারবারী নিহত

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলা সদরের স্টেশন বাজারের একটি ওষুধের দোকানে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।  আগুন মুহূর্তেই অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।খবর পেয়ে জেলা শহর নেত্রকোনা ও ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে পাশাপাশি থাকা ১৩ দোকান পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে খবর পেয়ে রাতেই উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন,উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইত্তেফাক/এমআরএম