ফরিদপুরের চরভদ্রাসনে মাধ্যমিক পর্যায়ের সেরা ১০ শিক্ষার্থীর সঙ্গে মত বিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা।শনিবার দুপুরে শিক্ষার্থীদের অংশ গ্রহণে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন, উপজেলা কৃষি অফিসার আলভীর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, চরভদ্রাসন প্রেসক্লাবের সভাপতি মো. মেজবাহ উদ্দিন ও চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শিমুল প্রমুখ।
আরও পড়ুন: যে বধ্যভূমির সংস্কারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনাও অকার্যকর
মতবিনিময় সভায় অংশ নেওয়া সেরা দশ শিক্ষার্থীরা হলো- রোকন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সানজিদা খান বর্ষা, নতুন ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মুন্নি ইয়াসমিন, চর হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির নাবিলা আক্তার, চর অয্যোধ্যা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির হাবীবা ইসলাম, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ফারজানা আক্তার, আব্দুল হাইখানের হাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির সুরাইয়া ইসলাম, আমিন খার হাঁট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মো. শাহাদাৎ, চর সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির হাসিবুল, মৌলভীরচর উচ্চ দ্যিালয়ের নবম শ্রেণির রুহুল আমিন ও চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছাউদ বিন ইউসুফ।
ইউএনও উপস্থিত শিক্ষার্থীদের সততা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রেখে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জনান।
ইত্তেফাক/এসি
