উল্লাপাড়ায় ৪৪০ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক ও সহযোগী গ্রেফতার

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২০:৩১

সোমবার সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ ক্যাম্পের স্পেশাল কোম্পানির সদস্যরা ৪৪০ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৩২০৯) আটক করেছে। রাজশাহী-ঢাকা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার চড়িয়া র‌্যাব ক্যাম্পের পাশে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। এসময় ট্রাকের চালক ও সহযোগীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ ক্যাম্পের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উক্ত ক্যাম্পের স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলীর নেতৃত্বে সদস্যগণ চড়িয়া গ্রামের পাশে ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করে। ঘটনার সময় গ্রেফতার হওয়া ট্রাকের চালক রাজশাহী জেলার শিবগঞ্জ থানার কানসার্টবাড়ী গ্রামের মোঃ মর্তুজার ছেলে সেলিম রেজা (৩০)। তার সহযোগী একই এলাকার আব্দুস সামাদের ছেলে মতিউর রহমান (৪৫)। ট্রাকটি রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল। 

এ ব্যাপারে সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/নূহু