ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী গতকাল ব্যাংকের ১৮৬তম সরফভাটা, চট্টগ্রাম শাখার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক
০০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যরা বক্তব্য দেন
০০০০
মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর মোহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম. মুশাররফ হুসাইন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম এতে উপস্থিত ছিলেন
000000
বিএসটিআই আয়োজিত বিদ্যুত্ সাশ্রয়ী স্টার লেবেলিং পণ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনারে উপস্থিত বিএসটিআই’র মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন, পরিচালক (পদার্থ) প্রকৌ. শামীম আরা বেগম, প্রকল্প পরিচালক প্রকৌ. মো. আব্দুর রশিদ, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান ডা. মো. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন
