সাহিদা শিল্পী
‘ঠাট্টা’র রসে ভরা তামাশায়
ধরে যাক তাদেরই আমাশয়,
খারাপের চোরা কানা গলি
হাঁটিহাঁটি পায়ে পায়ে চলি,
আলো ছেড়ে থাকে যারা
আঁধারে!
মুখোশের আড়ালে
পথে এসে দাঁড়ালে
বাঁধো জোরে কষে,
‘ঠাট্টা’র রসে
সেই সব
গাধারে!!
গদ্যে নয় পদ্যে শুভ কামনা
লেখক পাঠক প্রিয় সুধিজনা
শুভেচ্ছা অফুরান
‘ঠাট্টা’র ভাইজান!!
[ লেখক : বিভাগীয় সম্পাদক,
থেরাপি, দৈনিক নয়াদিগন্ত ]
