পীরগাছা (রংপুর) সংবাদদাতা
পীরগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার অন্নদানগর ইউনিয়নের ঘেগার বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার পঞ্চানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান। এছাড়া পঞ্চানন্দ এলাকার সাইদুল ইসলাম, আব্দুল জলিল, শরত্ চন্দ্র, জাহিদুল ইসলাম, সেলিম ও রুস্তম আলী।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মামলা দায়েরের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
