কিশোরগঞ্জ প্রতিনিধি
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
কিশোরগঞ্জ সদর উপজেলার বীরদামপাড়া গ্রাম থেকে মো. শাহাবুদ্দিন ও মো. মুজিবুর রহমানকে এক কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ২ হাজার ৯৫০ টাকাসহ গ্রেফতার করা হয়। একই দিন রাতে অপর একটি অভিযানিক দল জেলা শহরের বত্রিশ এলাকা থেকে ৫৩ পিস ইয়াবাসহ ওবায়দুল হক অভিকে গ্রেফতার করে। তার বাড়ি শহরের খড়মপট্টি এলাকায়।
র্যাবের উপ-পরিচালক লে. কমান্ডার বিএন এম শোভন খান জানান, এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
