চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কৃষি শ্রমিক নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৪

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আহত কৃষি শ্রমিক চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। নিহত কৃষি শ্রমিক উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামের সুবিদ আলীর ছেলে জামাল উদ্দিন।

শুক্রবার দুপুরে চাটমোহর-পাবনা সড়কের চাটমোহর উপজেলার ভবানীপুর নামক স্থানে সিএনজি-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন। গুরুতর আহত জামালকে প্রথমে পাবনা ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।