শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
উচ্ছেদের ২৪ ঘণ্টা যেতে না যেতেই শাহজাদপুরের বাঘাবাড়ী নৌবন্দরের প্রায় ৪ মাইল ভাটিতে বেড়া উপজেলার শালিকা ঘাটে ভলগেট (বড়ো নৌকা) থেকে আবার মালামাল খালাস করা হচ্ছে।
বিআইডব্লিউটিএর বাঘাবাড়ী নৌবন্দরের সহকারী পরিচালক ও সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা এস এম সাজ্জাদুর রহমান জানান, গত ৯ ডিসেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিম বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযান চালিয়ে শালিকা ঘাটের বিভিন্ন স্থাপনা উচ্ছেদের পর ঘাটটি বন্ধ করে দেয়। এর ২৪ ঘণ্টা যেতে না যেতেই প্রভাবশালী মহল আবার এ ঘাট দিয়ে মালামাল খালাস করছে।
এ ব্যাপারে বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আশিক আনাম সিদ্দিকী জানান, বাঘাবাড়ী নৌবন্দর কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, খুব শিগিগর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
