জয়ী সাটুরিয়া স্পোর্টিং ক্লাব

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৮

ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

সাটুরিয়া স্পোর্টিং ক্লাব গত শুক্রবার বিকেলে ধামরাইয়ে অনুষ্ঠিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে।

ঢাকার ধামরাই উপজেলার বাসনা যুবক সমিতির উদ্যোগে উপজেলার বাসনা খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে দলটি ৬-০ গোলে ঈশান নগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। সাটুরিয়া প্রথমার্ধে ৪ গোল করে। বাকি ২ গোল হয় দ্বিতীয়ার্ধে। খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে জোড়া গোল করেন হাসিব।

খেলাটি উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রবিউল করিমের হাত থেকে পুরস্কার নেন বিজয়ী দলের সেরা খেলোয়াড় হাসিব। দূরদূরান্ত থেকে আগত অগণিত দর্শক খেলাটি উপভোগ করে।