বাবা-ছেলেসহ সড়ক দুর্ঘটনায় নিহত আট

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২২:১৫

বাবা-ছেলেসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। এরমধ্যে আটঘরিয়ায় জামাই-শ্বশুড় এবং একই দিনে হাসপাতালে সন্তান প্রসবের পর মাসহ একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

ভ্রাম্যমাণ ও মহেশপুর: মহেশপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। গতকাল মহেশপুর ভৈরবা সড়কের নস্তি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মহেশপুর উপজেলা শিবানন্দপুর গ্রামের পিতা মঈন উদ্দিন (৫০) ও তার পুত্র হাসিবুল ইসলাম (২৫)।

চাটমোহর (পাবনা): আটঘরিয়ায় ইঞ্জিনচালিত করিমন ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই জন নিহত হয়েছেন। গতকাল টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া পৌরসভার জালালের ঢাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের খতবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মাহাতাব উদ্দিন (৭০) এবং তার জামাতা একই গ্রামের আবুল বাশার (৪৫)। এদিকে, একইদিন নিহত আবুল বাশারের স্ত্রী রোকসানা খাতুন সন্তান প্রসবের পর হাসপাতালে মারা যান।

কালীগঞ্জ  (ঝিনাইদহ): কালীগঞ্জে ধান বোঝাই ট্রাকের ধাক্কায় হেলাল উদ্দিন (৩৫) নামে এক পাওয়ার টিলার চালক নিহত হয়েছেন।  গতকাল কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কাশিপুর বেদে পাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

nvRxMÄ (Pvu`cyi): nvRxM‡Ä MZKvj ‡cŠimfvaxb ‡aiiv evRv‡i ev‡mi av°vq ‡gv. Avjx wgqv wgwR (60) bv‡g GKRb wbnZ n‡q‡Qi| wZwb GKB Dc‡Rjvi Kvj‡Pvu `w¶Y BDwbq‡bi bInvUv wgwR evwoi|

বালিয়াকান্দি (রাজবাড়ী): উপজেলার সদর ইউনিয়নের শালকি গ্রামে গতকাল মিকচার মেশিন উল্টে আফজাল মন্ডল (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আফজাল মন্ডল বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ীর।

গাংনী (মেহেরপুর): গাংনীতে অটোরিক্সা উল্টে মারা গেলেন স্ত্রী আমেনা খাতুন (৪৫)। এসময় সঙ্গে থাকা স্বামী জালালউদ্দীন আহত হয়েছেন। গতকাল গাংনী শহরের কাঁচা বাজার সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।