সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশ শুক্রবার বন্ধ ছিল। তবে গতকাল শনিবার দুপুর থেকে বাংলাদেশিরা ডাউকি সীমান্ত দিয়ে ভারতে যেতে পারছেন।
তামাবিল অভিবাসন কেন্দ্রের উপপরিদর্শক রমজান মিয়া বলেন, দুপুর থেকে যাত্রীরা ভারতে যেতে পারছেন। ভারতীয় অভিবাসন কর্মকর্তারাও যাত্রী প্রবেশে বাধা দিচ্ছেন না। ভারতের নাগরিকত্ব বিল নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে মেঘালয় রাজ্যে কারফিউ জারির কারণে শুক্রবার সকাল থেকে বাংলাদেশিদের সে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। কোনো পূর্বঘোষণা ছাড়া হঠাত্ সেদেশের ডাউকি ইমিগ্রেশন বাংলাদেশি পর্যটকদের সেদেশে যেতে বাধা সৃষ্টি করলে বিপাকে পড়েন বাংলাদেশি পর্যটকেরা। এ কারণে শুক্রবার অন্তত ৩০০ পর্যটক তামাবিল ইমিগ্রেশন অতিক্রিম করে আবারও ফিরে আসেন। বাংলাদেশের ইমিগ্রেশন থেকে তাদের ছাড় দিলেও ভারতীয় ইমিগ্রেশন আটকে দেয়। এই অবস্থায় অনেকেই বিপাকে পড়েন।
