চাপের মধ্যেই চীন সফরে ক্যারি ল্যাম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ০০:১৩

চীন সফরে গেছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। স্থানীয় নির্বাচনে গত মাসে পরাজয়ের পর এই প্রথম বেইজিংয়ে সফরে গেলেন তিনি। যদিও ছয় মাসের মতো চলা বিক্ষোভের কারণে ল্যামের পদত্যাগে চীন এবং গণতন্ত্রীপন্থি উভয় পক্ষের চাপ রয়েছে বলে জানা গেছে। চার দিনের সফরে হংকংয়ের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা করবেন ল্যাম। কাল সোমবার তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত্ করবেন। -রয়টার্স