নীলফামারীতে পুলিশের অভিযানে ১৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী ও মাদকসেবীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেল ৫টায় তাদের নীলফামারী শহরের হাড়োয়া কলেজ স্টেশন এলাকা থেকে আটক করা হয়।
আটক দুজন ওই এলাকার মাদক ব্যবসায়ী আফতাব উদ্দিনের ছেলে এবিএম হুমায়ুন কবীর তুষার (৪৫) ও একই এলাকার মাদক সেবী আবু বক্কর সিদ্দিকের ছেলে তজিমুল ইসলাম (৩৮)।
আটকের বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার ওসি মোমিনুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
ইত্তেফাক/নূহু
