ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুর-২ আসনের মহাজোট প্রার্থী জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে ইন্দুরকানীতে এক নির্বাচনী পথসভায় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাইসাইকেল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার বিকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাউথখালী ঢেপসাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বাইসাইকেল মার্কার পথসভায় সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল গফ্ফার। সভায় বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগ নেতা ও বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার, বালিপাড়া ইউনিয়ন জেপির সভাপতি কবির হোসেন গাজী, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার, ওয়ার্ড যুবলীগের সভাপতি বাহাদুর খান প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা জেপির সহসভাপতি শহিদুল ইসলাম দোদুল, যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, উপজেলা যুব সংহতির সহ-সভাপতি ছগির হাওলাদার, আল আমিন হোসেন, মহিলা নেত্রী আমেনা বেগম, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মজনু হোসেন রনি, যুগ্ম আহ্বায়ক মামুন রানা, বালিপাড়া ইউনিয়ন ছাত্র সমাজের নেতা মিরাজুল ইসলাম, আল শাহরিয়ার হোসেন, আসাদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাইসাইকেল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়া জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে জয়ী করতে পারলে এলাকার উন্নয়ন দ্রুতগতিতে ত্বরান্বিত হবে বলে আশা ব্যক্ত করেন।
মঙ্গলবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে বাইসাইকেল মার্কায় ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন। জাতীয় মহিলা পার্টির উপজেলার সাধারণ সম্পাদক সুলতানা রানি বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। বালিপাড়ায় সন্ধ্যায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে জেপি নেতাদের একটি সভা অনুষ্ঠিত হয়।
