যাত্রীদের সঙ্গে প্রতারণা : স্টেশন মাস্টারসহ চারজন বরখাস্ত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:০৪

পর্যাপ্ত টিকিট থাকার পরও রেল যাত্রীদের সঙ্গে প্রতারণা অনিয়মের অভিযোগে দিনাজপুর স্টেশন মাস্টার শংকর কুমার গাঙ্গুলীসহ চারজনকে রবিবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে

 

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের নির্দেশে তাদের বরখাস্ত করা হয় বরখাস্তকৃত অপর তিনজন হলেন -ভারপ্রাপ্ত বুকিং সহকারী আব্দুল আল মামুন, রেজওয়ান সিদ্দিক আব্দুল কুদ্দুস 

আরো পড়ুন : কেরানীগঞ্জ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ জনে

রেলভবন সূত্র জানায়, গত , ডিসেম্বর দিনাজপুর স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস ট্রেনের কোন আসন খালি নাই মর্মে বিজ্ঞপ্তি লাগানো ছিল কিন্তু প্রকৃত তথ্য হচ্ছে- থেকে ডিসেম্বর দিনাজপুর স্টেশন থেকে তিনটি ট্রেনের ২৯০৮টি টিকিট বরাদ্দের বিপরীতে ১৯২১টি টিকিট বিক্রি হয় আর অবিক্রিত ছিল ১১০৫টি টিকিট  অথচ আসন খালি থাকার পরও টিকিট নেই বলে বিজ্ঞপ্তি কাউন্টারে লাগানো ছিল বিষয়টি রেলপথ মন্ত্রীর নজরে আসে তিনি টিকিট বিক্রির অনিয়মের ঘটনা তদন্তের জন্য গোপনে ঢাকা একজন কর্মকর্তাকে পাঠান ওই কর্মকর্তা তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পরই স্টেশন মাস্টারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়

 

ইত্তেফাক/ইউবি