শোক সংবাদ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৩৭

শাবি শিক্ষক ড. রফিকুল ইসলাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম আর নেই। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি শনিবার রাত ১১টায় মাউন্ট এ্যাডোরা হাসপাতালে ভর্তি হন। পরে আইসিউইতে নেওয়ার পথে তিনি হার্ট অ্যাটাকে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল গ্রাউন্ডে তার জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, তিনি ২০১৩ সালে সাস্ট ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ করেন।

ড. সিরাজুল ইসলাম খান

অণুুজীব বিজ্ঞানী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. এ কে এম সিরাজুল ইসলাম খান আর নেই (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। শনিবার রাজধানীর একটি হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনায় আজ ১৬ ডিসেম্বর ধানমন্ডির সড়ক ১২/এ, মসজিদ-উত-তাকওয়ায় বাদ আসর দোয়া মাহফিলে পরিবারের পক্ষ থেকে তার গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষীদেরকে অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে।