বড়াইগ্রামে যৌন হয়রানির মামলায় একজন গ্রেফতার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৫০

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামে নারীকে যৌন হয়রানির মামলায় রবিউল করিম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাকে জেলহাজতে পাঠানো হয়। রবিউল করিম উপজেলার বাহিমালী গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রবিউল করিমকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।