ভোলা প্রতিনিধি
ভোলায় বিজয় উল্লাস উত্সব শুরু হয়েছে। রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উত্সবের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু। বাংলাবাজার ফাতেমা খানম কলেজ ও ফাতেমা খানম কমপ্লেক্সে বিজয় উত্সব শুরু হয়। কলেজ প্রাঙ্গণে আলোচনা সভায় অধ্যক্ষ মো. আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান।
