সেন্টমার্টিন বিচ এলাকায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৫৩

পরিদর্শন করলেন কোস্ট গার্ড ও পরিবেশ অধিদপ্তর প্রতিনিধিদল

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে সেন্টমার্টিন পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড ও পরিবেশ অধিদপ্তরের বিশেষ প্রতিনিধিদল। রবিবার দুপুর ১২টায় সেন্টমার্টিন জেটিঘাট সংলগ্ন বিচ এলাকায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মকসুদ। বিশেষ অতিথি ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক মিজানুর রহমান মজুমদার, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার, বিসিজি ব্র্যাঞ্চ (অগ্রযাত্রা)-র কমান্ড্যান্ট ক্যাপ্টেন এম নাজমুল হাসান, বিসিজিএম কামরুজ্জামানের অধিনাক কমান্ডার এম ইমাম হাসান আজাদ, পূর্ব জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার সাইফুল ইসলাম, কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. মো. সোহেল রানা, সেন্টমার্টিন স্টেশন কমান্ডার খন্দকার শাফাকাত হোসেন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দেশি-বিদেশি পর্যটকদের কাছে এই দ্বীপকে আরো আকর্ষণীয় করতে সমুদ্র সৈকতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং সামুদ্রিক প্রবাল, কোরাল, কাছিম রক্ষার আহ্বান জানান।

উল্লেখ্য, গত মাস হতে দৈনিক ইত্তেফাকে উপরোক্ত বিষয়গুলো নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব কর্মসূচি বাড়িয়েছে।