‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’ মঞ্চস্থ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৫৪

জয়পুরহাটে নাটক

জয়পুরহাট প্রতিনিধি

স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সর্বস্ব হারানোর বেদনা ও জীবন কাহিনি নিয়ে রচিত নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’ মঞ্চায়ন করা হয়েছে। শহিদ বুদ্ধিজীবী দিবস উদ্যাপন উপলক্ষ্যে শনিবার রাত ৮টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে নাটকটি মঞ্চস্থ করা হয়।  এস এম সোলায়মান রচিত ও লালন হোসেনের পরিচালনায় ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন লালন হোসেন, তপন বর্মণ প্রমুখ। এর আগে বাংলাদেশের মানচিত্রে প্রদীপ প্রজ্বলন ও মুক্তিযুদ্ধের গল্পবলা কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু।