মার্কিন পণ্যে আপাতত শুল্ক চাপাচ্ছে না চীন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ০০:২৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সময়ের বাণিজ্যযুদ্ধে ইতি টানার বার্তা দিয়ে চীন জানিয়েছে, কয়েকটি মার্কিন পণ্যর ওপর বাড়তি শুল্কের বোঝা আপাতত চাপাচ্ছে না তারা। ১৫ ডিসেম্বর থেকে ওই পণ্যগুলোর উপর বাড়তি ১০ এবং ৫ শতাংশ শুল্কের বোঝা চাপানোর কথা ছিল চীনের। এ শুল্কই এখন স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে বেইজিং। গতকাল চীনের অথর্ মন্ত্রণালয় এই শুল্ক স্থগিত করার কথা জানায়। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের সরকারি কর্মকর্তারা প্রথম পর্যায়ের একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর পর বাণিজ্যযুদ্ধে শান্তির আভাস মেলে। —বিবিসি