নীলফামারীতে কাঠ বোঝাই ট্রলির চাপায় পিষ্ট হয়ে এনতাজ উদ্দিন (৪২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে নীলফামারী-দেবীগঞ্জ সড়কের যুগিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনতাজ উদ্দিন জয়গঞ্জ ডারারপাড় গ্রামের জামাল উদ্দিনের পুত্র বলে জানা গেছে।
এ ঘটনায় উত্তেজিত জনতা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। যান চলাচল বন্ধ হয়ে গেলে পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন গোড়গ্রাম ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম।
আরও পড়ুন: আবারও পেঁয়াজ সংকটের জন্য ভারতকে দায়ী করলেন বাণিজ্যমন্ত্রী
নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, পুলিশ ট্রলিটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
ইত্তেফাক/নূহু
