হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র
সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজ হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণী বিশ্লেষণ করা হলো।
আর্থিক অবস্থার বিবরণী বিশ্লেষণ (ষষ্ঠ অধ্যায়)
২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত যমুনা কোম্পানি লি. এর আর্থিক অবস্থার বিরবণী নিম্নে প্রদত্ত হলো :
মূলধন ও দায়
শেয়ার মূলধন
সংরক্ষিত আয়
১০% ঋণ
প্রদেয় হিসাব
পরিমাণ (টাকা)
৭৫,০০০
৩৫,০০০
৫০,০০০
৪০,০০০
২,০০,০০০
সম্পদসমূহ
পরিমাণ (টাকা)
স্থায়ী সম্পদ
চলিত সম্পদ
প্রাথমিক খরচাবলি
১,০০,০০০
৮০,০০০
২০,০০০
২,০০,০০০
বছরে বিক্রয়ের পরিমাণ ছিল ৪,৫০,০০০ টাকা। বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর ২৫% মুনাফা ধরে পণ্য বিক্রয় করা হয়েছে। ব্যবসায় পরিচালন ব্যয়ের পরিমাণ ৪০,০০০ টাকা।
ক) বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
খ) উপার্জন ক্ষমতা যাচাইয়ের অনুপাত নির্ণয় করো। ৪
গ) স্বচ্ছলতা যাচাইয়ের অনুপাত নির্ণয় করো। ৪
সমাধান :
ক) বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় :
বিবরণ
টাকা
টাকা
মালিকানা তহবিল :
শেয়ার মূলধন
যোগ : সংরক্ষিত আয়
বাদ : প্রাথমিক খরচাবলি
মোট মালিকানা তহবিল
যোগ : ১০% ঋণ
বিনিয়োজিত মূলধনের পরিমাণ
৭৫,০০০
৩৫,০০০
১,১০,০০০
২০,০০০
৯০,০০০
৫০,০০০
১,৪০,০০০
