সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে শীতের কাপড়। ফ্যাশন অনুষঙ্গ হিসেবে শীতের এ সময়ে ছেলেদের স্যুটের চাহিদা বেড়ে যায়। তরুণদের কথা মাথায় রেখে স্যুটেও এসেছে পরিবর্তন। ব্লেজারের কাপড়, কাটছাঁট, বোতাম, রঙে লেগেছে বৈচিত্র্যের ছোঁয়া। সুতি, সাটিন ছাড়াও তরুণেরা স্যুটে পছন্দ করছে মখমল। বর্তমানে দেশীয় স্যুটিংয়ের আইকন জুরহেম লিমিটেড। মূলত যারা নিজস্ব স্বকীয়তায় অন্যের সামনে নিজের ফ্যাশনকে তুলে ধরতে চান, তাদের জন্য জুরহেম আবশ্যক বলা যায়। স্যুটিংয়ের আইকন জুরহেমকে নিয়ে আমাদের এবারের আয়োজন। লিখেছেন নওশীন শর্মিলী
শীতের সময়ে ফ্যাশন কিংবা স্টাইল যেন আলাদা মাহাত্য নিয়ে হাজির হয়। বিশেষ করে ছেলেদের শীতের ফ্যাশনের প্রতি বিশেষ ঝোঁক দেখা যায়। নানা শীত ফ্যাশনের মধ্যে ছেলেদের স্যুটের চাহিদা খুব বেড়ে যায়। কারণ অফিস, পার্টি, মিটিংয়ে থাকা চাই জুতসই ক্লাসিক লুক। যে গেটআপ মানুষের ব্যক্তিত্বকে দ্বিগুণ মর্যাদায় উপস্থাপন করে। আর ক্লাসিক ফ্যাশনে জুড়ি নেই ফরমালের। ফরমাল হতে পারে শুধু ক্লাসিক শার্ট, প্যান্ট, বেল্ট, স্যুটেই। অথবা তাতে যোগ করতে পারেন ব্লেজার, কোট অথবা টাইয়ের মতো অনুষঙ্গ। তবে এর সঙ্গে ঠিক রাখতে হয় নিজের হেয়ার স্টাইলের মতো বাহ্যিক লুকও। ক্লাসিক ফ্যাশন সচেতনদের কথা মাথায় রেখে ফ্যাশন দুনিয়ায় গড়ে উঠেছে হাজারো ফরমাল ফ্যাশন ব্র্যান্ড। আছে পরিপূর্ণতাও। অনেকেই অবশ্য ফরমাল খুঁজতে ছোটেন দর্জির কাছে। যেখান থেকেই হোক না কেন এই সময়ে স্যুট-ব্লেজারের কম্বিনেশন আপনার ফ্যাশনকে একেবারে পাল্টে দিতে পারে। বর্তমানে দেশীয় স্যুটিংয়ের আইকন হিসেবে আলোচনায় রয়েছে জুরহেম লিমিটেড। মূলত যারা স্বকীয়তা নিয়ে অন্যের সামনে নিজেকে তুলে ধরতে চান, তাদের জন্য জুরহেম অনন্য। এই শীতে কেমন পোশাক দিয়ে সাজানো তাদের আউটলেট, সে বিষয়ে কথা হলো জুরহেম লিমিটেডের চেয়্যারম্যান সাদাত চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘ছেলেদের পোশাক, পাঞ্জাবি, স্যুট, শেরওয়ানি ও শার্ট আছে। অনেক ভিন্নতাও আছে শীতের আয়োজনে। হাই কোয়ালিটি-সম্পন্ন ইটালিয়ান ফ্রেবিক্স, লেদার, ভেলভেট, সুয়েট, উল ইত্যাদি ফ্রেবিক্স দিয়ে ছেলেদের পোশাক তৈরি করছি আমরা। এবারের শীতে তুলনামূলকভাবে ঠান্ডা কম। ঢাকাতে তো আরো কম, তাই বিভিন্ন অনুষ্ঠানে হালকা উলের সফট পোশাক, হাতের কাজ, এমব্রয়ডারি হালকা ও ভারী কাজের পোশাক আছে; এগুলো পরতে পারেন। বিয়ের অনুষ্ঠানের জন্য স্যুট, শেরওয়ানি, প্রিন্সকোট, ট্রাক্সিডো স্যুটে নতুন ডিজাইন নিয়ে কাজ করছে জুরহেমে। শীতের জ্যাকেট বা সোয়েটার কেনার ক্ষেত্রে নিজের শেপ, গায়ের রং, উচ্চতা বুঝে পোশাক কিনে পরা উচিত। অন্যজনেরটা দেখে বা ইন্টারনেটে দেখে ভালো লাগল, সেটা না-কিনে সব বিবেচনা করে কেনা উচিত।’ জুরহেম লিমিটেডের সিইও অ্যান্ড ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনির বলেন, ‘বর্তমানে ছেলেরা সব রঙের কাপড় পরিধান করছে। কিন্তু আগের দিনে ছেলেরা সাদা, ছাই ও নীলের মধ্যে সীমাবদ্ধ ছিল, বর্তমানে তা নেই। প্রোগামভিত্তিক রং ও ডিজাইনে সমন্বয় এনে পোশাক পরিধান করতে পারেন। বর্তমানে শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বের ছেলেরা বিভিন্ন রঙিন পোশাক পরিধান করছে। আর এইসব নতুনত্ব নিয়েই জুরহেম। ম্যাটেরিয়াল বলতে আমরা অনেক আগে থেকেই ইতালিয়ান ও ইউকে ব্র্যান্ড নিয়ে কাজ করছি এবং বর্তমানে জেনিয়া যুক্ত হয়েছে।’
