গাজরের ৪ পদ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৮

পুষ্টিকর সবজি হিসেবে গাজর আমাদের দেশে অনেকের কাছেই প্রিয়। আপনি চাইলে ঘরেই পরিবারের সদস্যদের জন্য গাজর দিয়ে তৈরি করতে পারেন নানা স্বাদের খাবার।  এবারের আয়োজনে রইল গাজরের ৪ পদের রেসিপি

ক্যা র ট  পু ডি ং

 

উপকরণ :ডিম ৫টি, গাজর মাঝারি গ্রেট করা ১টি, চিনি ১ কাপ (ছোট), গুঁড়া দুধ ১/২ কাপ, পানি ১/৪ কাপ।

প্রণালি :সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ঘি মাখা টিফিন ক্যারিয়ারে ঢেলে ৩০ মিনিট ভাপ দিন।

 

 

 

 

 

 

ক্রা ন চি  ক্যা র ট

 

উপকরণ :গ্রেট করা গাজর ২ কাপ, চিনি ছোট ১ কাপ, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, ঘি ৩ টেবিল চামচ, লবণ ১ চিমটি।

 

প্রণালি :ঘি গরম করে দুধ বাদে সব উপকরণ দিয়ে ২৫ মিনিট নাড়ুন। এরপর অল্প আঁচে দুধ দিয়ে আরও ১০ মিনিট চুলায় রাখুন।

 

 

 

 

 

 

ক্যা র ট  রা ই স

 

উপকরণ :পোলাওয়ের চাল ১ কাপ, গাজার গ্রেট করা ১ কাপ, ডিম ১টি ভাজা, কাঁচা মরিচ কুচি ৪টি, রসুন গ্রেট করা ৫ কোয়া, তেল ১/২ কাপ, লবণ স্বাদমতো।

 

প্রণালি :ভাত রান্না করে ফেলুন, ডিম ভাজি হাতে চটকে নিন, তেল গরম করে রসুন ভেজে গাজর দিন, এবার ভাতের সঙ্গে সব উপকরণ একসঙ্গে মিক্স করুন।

 

 

 

 

 

 

ক্যা র ট  ফ্রি টা র স

 

উপকরণ :মাঝারি গাজর গ্রেট করা ২টি, কাঁচা মরিচ কুচি ৪টি, ময়দা ৩ কাপ (বড়), পানি ২ কাপ, লবণ ১ চা চামচ।

 

প্রণালি :সব উপকরণ একসঙ্গে মিক্স করে ডুবো তেলে হালকা বাদামি করে ভেজে ফেলুন।