ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্কুলের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মো. সফিকুর রহমান, চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), বাংলাদেশ সেনাবাহিনী। প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে সহপাঠ কার্যক্রম এবং দেশীয় সংস্কৃতি সমৃদ্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। একইসঙ্গে আশাবাদ ব্যক্ত করে বলেন যে, শিগগিরই প্রতিষ্ঠানটি দেশসহ বিশ্বাঙ্গনে সফলতার স্বাক্ষর রাখবে। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. মোজাম্মেল হক এবং অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. মোকসেদ আলী।
