পাকিস্তানিদের করা তালিকা প্রকাশ করেছি মাত্র ------- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:৪৩

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসার অভিযোগের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আমরা নিজেরা কোনো তালিকা প্রস্তুত করিনি। ১৯৭১ সালে পাকিস্তানিরা যে তালিকা করেছে, আমরা শুধু তা প্রকাশ করেছি। সেখানে কার নাম আছে আর কার নাম নেই, সেটা আমরা বলতে পারব না।’ গতকাল সোমবার সাংবাদিকদের তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, একই নামে অনেক মানুষ থাকতে পারে। আর একজন মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় আসবে কেন, এটা তো হতে পারে না। যদি আসেও, সেটা পাকিস্তানি বাহিনীর ভুল। তিনি বলেন, ‘যদি মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় এসে থাকে, তবে আমরা সেটা যাচাই করে দেখব।’