উ.কোরিয়াকে ফের আলোচনার টেবিলে আসার আহ্বান যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ০০:৪৯

উত্তর কোরিয়াকে আবারো আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিশেষ দূত স্টিফেন বিয়েগান এই আহ্বান জানিয়ে বলেছেন, কোনো ধরনের সংঘাত সৃষ্টির আগেই শান্তিপূর্ণ আলোচনা সব পক্ষের জন্য মঙ্গলজনক।  তিনি গতকাল কিম জং উনের দেশের উদ্দেশে বলেন, ‘আসুন আমরা আমাদের কাজ সম্পন্ন করি।’

উত্তর কোরিয়া সদ্য নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর স্টিফেন বিয়েগান এ মন্তব্য করলেন। গত শুক্রবারেই সোহে স্যাটেলাইট উেক্ষপণ কেন্দ্রে একটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা’ সম্পন্নের দাবি করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদনে যুক্তরাষ্ট্র সাড়া না দেওয়ায় দু’দেশের মধ্যকার পরমাণু আলোচনায় অচলাবস্থা বিরাজ করছে এবং উত্তর কোরিয়া একের পর এক এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।