কাউখালীতে বিজয় দিবস উদযাপিত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ০১:১০

কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। প্রথম প্রহরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি জেপি, পুলিশ, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল সাড়ে ৮টায় কাউখালী সরকারি স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বাধীনতা যুদ্ধভিত্তিক মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন।

অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতা, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ দোয়া, হাসপাতাল, এতিমখানা ও শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইত্তেফাক/আরকেজি