সভাপতি ইকবাল, সম্পাদক নাজমুল
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে নীল দল। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হাসান। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. জাফিরুল ইসলাম নীল দলের দেওয়া পূর্ণ প্যানেলকে ২০১৯ সালের কার্যনির্বাহী পরিষদ হিসেবে বিজয়ী ঘোষণা করেন। শিক্ষকদের এ নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি হয়েছেন মো. সাইবুর রহমান মোল্লা, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. আমজাদ হোসেন, সুমন চন্দ্র মোহন্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ নওশীন আমিন শেখ, কার্যনির্বাহী সদস্য হয়েছেন মো. ওবায়েদ রায়হান, আল-ওয়ালিদ, এস এম তাজিম আহমেদ, মো. নজরুল ইসলাম ও সারমিন আকতার।
