>> মিঠু মোস্তাফিজ
শিক্ষকেরা প্রাণবন্ত, শিক্ষার্থীরা প্রাণবন্ত। অতএব শিক্ষাকেও প্রাণবন্ত হতে হবে। শিক্ষা যদি প্রাণবন্ত হয়, তবে শিক্ষার অভিজ্ঞতাও হবে জৈবিক। এ জন্য প্রয়োজন মানসম্মত ও আধুনিক বিজ্ঞানভিত্তিক যুগোপযোগী সৃজনশীল শিক্ষার। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে একটি সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজধানীর উত্তরায় গড়ে উঠেছিল এমএনআরএস ট্রাস্ট কর্তৃক পরিচালিত একটি সফল শিক্ষাপ্রতিষ্ঠান—মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ । রাজউক উত্তরা মডেল কলেজের প্রাক্তন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কর্নেল নুরন্ নবী (অব.) এটি প্রতিষ্ঠার পর বেশ কয়েক বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করলেও বর্তমানে উপদেষ্টা হিসেবে দিকনির্দেশনা দিচ্ছেন।
শিক্ষার্থীদের যথার্থ জ্ঞানদানের প্রত্যাশায় পাঠ্যবইয়ের আলোকে বিন্যস্ত মৌলিক উদ্দীপকের সাহায্যে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা যাচাইয়ের মাধ্যমে ২০০৮ সালে ঢাকা শিক্ষাবোর্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠার পর মেধাতালিকা পদ্ধতি থাকাকালীন ১৩ বার দেশসেরা ও বোর্ডের মেধাতালিকায় স্থান, সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে শতভাগ পাসসহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের রয়েছে ধারাবাহিক সাফল্যের এক অনন্য অধ্যায়। প্রতিষ্ঠানটির বাংলা ও ইংরেজি মাধ্যমের সাম্প্রতিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীতে ১২৪৮ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং শতভাগ পাসসহ ৯৯৮ জন জিপিএ-৫ অর্জন করে। ২০১৮ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দেয় ১১১১ জন এবং শতভাগ পাসসহ ৩৯৬ জন জিপিএ-৫ অর্জন করে। এ বছর মাইলস্টোন থেকে এসএসসি দেয় ১৩৪১ জন। পাসের হার ৯৮.৯৬% এবং জিপিএ-৫ অর্জন করে ৩০১ জন শিক্ষার্থী। মাইলস্টোন কলেজ থেকে এ বছর ২২১১ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শতভাগ পাসসহ ৮৫৩ জন জিপিএ-৫ অর্জন করে। বর্তমানে উত্তরা মডেল টাউনের ১১নং সেক্টরে ৪৪ গরীব-এ-নেওয়াজ এভিনিউতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ২০২০ শিক্ষাবর্ষের জন্য জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী বাংলা ও ইংরেজি মাধ্যমে প্লে নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে। বর্তমানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদে কর্মরত আছেন বরিশাল ও মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম। উত্তরা মডেল টাউন ক্যাম্পাসের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন লে. কর্নেল এম কামালউদ্দিন ভূঁইয়া (অব.)। পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত আছেন মো. মাসুদ আলম। এ ছাড়াও ৪১৫ জন অভিজ্ঞ ও সুদক্ষ শিক্ষক-কর্মকর্তা মাইলস্টোনের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন। অবকাঠামোগত দিক বিবেচনায় মানবিক ও নিরাপদ এক ক্যাম্পাসের নাম হতে পারে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। উত্তরা মডেল টাউন ক্যাম্পাস ছাড়াও উত্তরা তৃতীয় প্রকল্পে মেট্রোরেল স্টেশন সংলগ্ন দিয়াবাড়িতে ২০ বিঘার সুবিশাল এলাকাজুড়ে রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সবুজ শ্যামল নিজস্ব ক্যাম্পাস। বিশাল খেলার মাঠ, চারদিকে খোলামেলা সবুজ শ্যামল মনোময় পরিবেশের ক্যাম্পাসটি ইতিমধ্যেই উত্তরা ও সারাদেশের শিক্ষার্থীদের প্রাণের ক্যাম্পাসে পরিণত হয়েছে। g
