মো. আবদুর রব আকন
বরগুনার বামনা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার বামনা প্রতিনিধি মো. ওবায়দুল কবীর আকন দুলালের পিতা মো. আবদুর রব আকন (৭১) গতকাল মঙ্গলবার সকালে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে বামনা উপজেলার কলাগাছিয়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। তিনি দুই স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সরকারি বামনা সারওয়ারজান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকালে জানাজাশেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বরগুনা প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন শীল ও বামনা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
